লিড নিউজ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ২পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে জগন্নাথপুর থানার এস.আই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের হবিবনগর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামী ওয়াহিদ খান (৫০) কে গ্রেফতার করেছে। সে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামের মৃত ছুরত খানের পুত্র।

এদিকে রবিবার রাতে এ.এস.আই আফছার আহমদ ও এ.এস.আই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ চিলাউড়া গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী আমির উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে। সে চিলাউড়া পন্ডিতা গ্রামের নিম্বর আলীর পুত্র।

গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button