‘দেশীয় সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে’


স্টাফ রিপোর্ট: সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক জালালাবাদের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের তাপাদার বলেছেন, দেশীয় সংস্কৃতিকে বিশ^ময় ছড়িয়ে দিতে হবে। গ্রামীণ জনগোষ্টীর জীবনাচার, আবহমান কালের লোকসংস্কৃতি ও তৃণমূলের জীবনধারা সাহিত্য-সংস্কৃতির মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। তিনি বলেন, জণগনের উপর প্রভাব বিস্তার করে এমন গান, কবিতা রচনা এ সময়ে বড় প্রয়োজন। তৃনমূল পর্যায়ে সাংস্কৃতিক গণজোয়ার তৈরীতে এগুলো ভাল ভূমিকা রাখে। একটি পরিপূর্ণ সমাজ বিপ্লবের জন্য সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। তিনি দেশীয় লোক সংস্কৃতির বিকাশে সকল কে এগিয়ে আসার আহবান জানান।
আব্দুল কাদের তাপাাদার গতকাল মঙ্গবার রাতে সিলেট সাংস্কৃতিক পরিষদ আয়োজিত সিলেটের আবহমান কালের লোক সংস্কৃতি, জীবনাচার ও দর্শনীয় স্থানগুলি নিয়ে নির্মিত আঞ্চলিক গান ‘গাউ গেরামো থাকি আমরা…………….’ এর ভিজ্যুয়াল পাবলিকেশন অনুষ্ঠান ‘দেশ’ এ প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক ও সাংস্কৃতিক পরিষদের সেক্রেটারী গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরমা সাংস্কৃতিক সংসদ সিলেটের চেয়ারম্যান পারভেজ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ইকরা ট্রাভেলস্ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির, বিশিষ্ট সাংবাদিক শ্রমিক নেতা আনোয়ার হোসাইন, সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক, জনতার ডাক ২৪.কম এর সম্পাদক জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক হাফিজ মাওঃ মাছুম আহমদ, সুরমা সাংস্কৃতিক সংসদের ভাইস চেয়ারম্যান রুকন উদ্দিন। সাংস্কৃতিক পরিষদ এর সহ সাধারণ সম্পাদক ইব্রাহীম আলীর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক মুহিবুল্লাহ, সুরমা সাংস্কৃতিক সংসদ এর পরিচালক বদর উদ্দিন ফরহাদ।
সভাপতির বক্তব্যে গোলজার আহমদ হেলাল বলেন, শুদ্ধ সংস্কৃতি- ঋদ্ধ সমাজ শ্লোগানে উজ্জীবিত সুস্থ ধারার একটি মননশীল সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন হচ্ছে সিলেট সাংস্কৃতিক পরিষদ। ঐতিহ্যের লালন ও নৈতিক মননের বিকাশ সাধনে অঙ্গীকারাবদ্ধ স্বাধীনতার মহান চেতনায় উজ্জীবিত এ প্রতিষ্ঠান দেশ ও জনগণের পক্ষে দেশীয় সাহিত্য সংস্কৃতি লালন ও বিকাশের লক্ষে কাজ করছে। তিনি বলেন ‘দেশ’ সিলেট সাংস্কৃতিক পরিষদের প্রথম গানের এলবাম। মহান স্বাধীনতা ও দেশপ্রেমের চেতনায় সমৃদ্ধ এবং দেশীয় সংস্কৃতির ধারক ও বাহক হারিয়ে যাওয়া গানগুলো পর্যায়ক্রমে এতে সন্নিবেশিত হবে। উল্লেখ্য ‘গাউ গেরামো থাকি আমরা…………….’ গানটি সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরমা সাংস্কৃতিক সংসদের এক ঝাঁক মেধাবী, চৌকষ ও প্রতিশ্রুতিশীল
তরুণ শিল্পীদের অভিনয় ও পরিবেশনায় নির্মিত হয়।





