লিড নিউজহবিগঞ্জ

হবিগঞ্জে জুয়ার আসরে থেকে আটক ১৫

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে’র (আইপিএল) খেলা নিয়ে বসা জুয়ার আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত হবিগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- জুয়েল মিয়া (২৬), পারভেজ মিয়া (২৬), শিহাব উদ্দিন (২৩), রোহান মিয়া (২৮), মনির মিয়া (৩৩), রকিবুল ইসলাম (২৫), মোহাম্মদ আলী (২০), আব্দুর রউফ (৩৫), হেলাল উদ্দিন (২৬), ফরহাদ মিয়া (১৮), হান্নান মিয়া (১৯), আব্দুল লতিফ (২৫), শাহজাহান মিয়া (৩২), রুবেল মিয়া (২৫) ও জুয়েল চৌধুরী (২৫)।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, আইপিএল খেলা নিয়ে তারা শহরের বিভিন্ন পয়েন্টে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button