লিড নিউজ
বিজিবির অভিযানে ২০লাখ টাকার শাড়ী উদ্ধার


নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০ লাখ টাকা মূল্যের ১৩৪ পিস ভারতীয় চোরাই শাড়ী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েক মো. সাইদুর রহমানসহ বিজিবির একটি দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়া এলাকায় অভিযানে যায়। বিষয়টি টের পেয়ে ভারত থেকে পাচার করে আনা ১৩৪ পিস শাড়ি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে শাড়িগুলো উদ্ধার করা হয়।




