লিড নিউজ

চুনারুঘাটে গণপিটুনিতে চোর নিহত

চুনারুঘাট সংবাদদাতা :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গরু চোর সন্দেহে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার চান্দপুর চা বাগানে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে  গরু চোর সন্দেহে অজ্ঞাতনামা ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলে মারা যান ওই ব্যক্তি। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, ভোরের দিকে অজ্ঞাত লোক চা বাগানের এক ব্যক্তির বাড়িতে গরু চুরি করতে ঢুকলে স্থানীয় লোকজন তাকে পাকড়াও করেন। এ সময় স্থানীয়রা গণপিটুনিতে ঘটনাস্থলেই সে মারা যায়।

Related Articles

Back to top button