অন্যান্যমৌলভীবাজারসিলেট বিভাগ

মৌলভীবাজারে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর থেকে অবৈধ ভারতীয় পাতা বিড়িসহ কাউছার আহম্মেদ (৪৫) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার কায়স্থঘাট গ্রামের মৃত এমদাদুর রহমানের ছেলে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ রাজনগরের নলুয়ার মুখ কালার বাজারস্থ তান্নী ভ্যারাইটিজ ষ্টোর নামক দোকানের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ হাজার অবৈধ ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

Related Articles

Back to top button