লিড নিউজ

কোম্পানীগঞ্জে শাহ আরফিন টিলায় পাথর শ্রমিকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরফিন টিলার গর্ত ধসে পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে এই ঘটনাটি ঘটে।
নিহতের নাম বাছির মিয়া(৪২)। তার বাড়ি কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামে। তার পিতার নাম রুপা মিয়া।

কোম্পাীনগঞ্জের ওসি (তদন্ত) দিলীপ কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button