লিড নিউজ

মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা কাতারের প্রথম সাধারণ অধিবেশন সম্পন্ন

কেএম সুহেল আহমদ (দোহা,কাতার থেকে): তালিম, তারাবিয়াত ও দাওয়াতকে সামনে রেখে  “মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন ” দোহা- কাতারের মজলিসে শুরার ২০১৮ -১৯ ইং সেশনের প্রথম সাধারণ অধিবেশন ৯ ফেব্রুয়ারী(শুক্রবার) বাদ এশা কাতারের দোহার গানেম মসজিদে অনুষ্ঠিত হয়।

মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা-কাতারের সভাপতি ও ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতিব মাও. মুফতী(ফানার) ফরিদ আহমদ ফরিদী’র সভাপতিত্বে ও মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন দোহা- কাতারের কেন্দ্রীয় দাওয়াত সম্পাদক মাওলানা মুহাম্মদ উল্লাহ’র পবিত্র ক্বোরআন তেলাওয়াদের মধ্য দিয়ে সূচিত সাধারণ অধিবেশন অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারী মাওলানা শাহাদাত হোসাইন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেক্রেটারী ও কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতীব মাও. মুশাহীদুর রহমানেরর সঞ্চালনায় মজলিসে সূরার গুরুত্ব ও বিভিন্ন এজেন্ডা যেমন,

শপৎ বাক্য পাঠের একাংশ।

 

ইত্তেহাদুল মুসলিমীন মহিলা মজলিস গঠন, ছাত্র মজলিস গঠন, অভিভাবক পরিষদ পূনর্গঠন, সংগঠনের পরিচিতি তৈরী ও মূদ্রণ,সময়োপযোগী কর্মসূচী গ্রহণ করা, চলমান সেশনে কমপক্ষে ২০ টি শাখা গঠন, দাওয়াতী মাস ও বায়তুল মাল মাস পালন,শাখার মাসিক এয়ানত নির্দিষ্ট করণ, উন্নতমানের ডিজিটাল ভিডিও ক্যামেরা ক্রয়করণ, শুরার বৈঠক ছয় মাসের পরিবর্তে এক বছর করা, পাঠাগার ও অফিস স্থাপন করা ,সংগঠনের নামে ওয়েবসাইট তৈরী ও ত্রীমাসিক পত্রিকা বের করা সহ এজেন্ডাগুলি বাস্তবায়নের

উপর উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হাফেজ মাও. বিন ইয়ামীন, সহ সভাপতিদের মধ্যে মাও. মুফতী সিরাজুল ইসলাম, হাফেজ মাও. আব্দুল বারী, মাও. মুফতী ইউসুফ ও হাফেজ মাও. হারুন-উর- রশিদ( ইমাম ও খতিব কাতার ধর্ম মন্ত্রনালয়) কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও. আবুল বাশার, কাতার ধর্ম মন্ত্রনালয়ের ইমাম ও খতীব বিশিষ্ট ইসলামী অর্থনীতিবীদ আলহাজ্জ্ব মাও. আব্দুল আউয়াল, আলখোর শাখার সেক্রেটারী মাও. হাবিবুর রহমান, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাও.মূসা আবুল খায়ের, ওয়াকরা শাখার সহ সেক্রেটারী ও বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী মাও.আমানুল্লাহ, নাজমা শাখার সভাপতি মাও. শরিফ উদ্দীন, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক হাফিজ মাও. মোঃ জাকারিয়া, রাইয়ান শাখার সেক্রেটারী মাও. আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. নুমান আহমদ, কাতার শাহানীয়া শাখার সভাপতি ও ধর্ম মন্ত্রনালয় মনোনীত ইমাম মাও. মাহবুবুর রহমান ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিসুর রহমানএছাড়া ও বিভিন্ন শাখার সভাপতি,সহ সভাপতি ও সেক্রেটারী বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে ইসলামী সঙ্গীত পরিবেশণ করেন যথাক্রমে কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক হাফেজ মাও. মাজহারুল ইসলাম ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাও. মাসুদ কায়সার।
পরিশেষে, সভাপতির সমাপণী বক্তব্য ও মুনাজাতের মধ্য দিয়ে প্রথম সাধারণ অধিবেশন শেষ হয়।

Related Articles

Back to top button