লিড নিউজ

ব্রিটেন সেরা’র অ্যাওয়ার্ড জিতলেন সিলেটের আয়েশা

এসবিএন ডেস্ক:
লন্ডনে অনুষ্ঠিত এবারের ব্রিটিশ ডিএমএ ব্রেক থ্রু অ্যাওয়ার্ড জিতলেন এডিনবরা কলেজের গ্রাফিক্স ডিজাইনিংয়ে অধ্যয়নরত বাংলাদেশী বংশোদ্ভূত শিক্ষার্থী আয়েশা ইসলাম। গ্রাফিক্স ডিজাইনিংয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ এ অ্যাওয়ার্ড পেলেন আয়েশা।

মর্যাদাপূর্ণ এই প্রতিযোগীতার ব্রেক থ্রু ক্যাটাগরীতে সারা ব্রিটেন থেকে চূড়ান্ত মনোনয়ন পান বার্কিংহামশায়ার ইউনিভার্সিটির দুটি দল ও এডিনবরা কলেজ থেকে এককভাবে আয়েশা ইসলাম। আর চূড়ান্ত রায়ে সব প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হন আয়শা।

আয়েশা বলেন, এ অর্জনে তিনি আনন্দিত এবং উচ্ছসিত। ভবিষ্যতে কর্মজীবনে তিনি গতানুগতিকতার বাইরে কিছু করতে চান।

ডিজাইনার ও শিল্পী আয়েশার নানা শিল্পকর্ম ইতোমধ্যেই ব্রিটেনের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আয়েশার এ অর্জন অন্যরকম সাফল্য এনে নিয়েছে এডিনবরা কলেজকেও।

মা বাবার প্রথম সন্তানের এমন সাফল্যে খুশি আয়েশার বাবা সিলেটের দক্ষিনসুরমা উপজেলার লাউয়াইয়ের আদি বাসিন্দা ফয়েজুল ইসলাম আর মা জোসনারা ইসলামও।

Related Articles

Leave a Reply

Back to top button