লিড নিউজ

বিশ্বের দরবারে লাল সবুজের পতাকাকে তুলে ধরতে চাই: প্রযুক্তিপ্রেমী উদ্যোক্তা পাভেল সারওয়ার

সাক্ষাৎকার ডেস্ক: পাভেল সারওয়ার একজন প্রযুক্তিপ্রেমী উদ্যোক্তা, গুগল কমিউনিটি লিডার ও একজন সমাজ কর্মী। শৈশব কাটিয়েছেন গ্রামে আর কৈশোর পার করে ব্রহ্মপুত্রের হাওয়ায় ময়মনসিংহ শহরে। ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১২ সালের ১২ ডিসেম্বর প্রতিষ্ঠিত করেন কোডেক্স সফটওয়্যার সলিউশন। ২০১৭ সালে উচ্চতর ডিগ্রীর জন্য মালয়েশিয়াতে যান এই তরুণ প্রযুক্তি উদ্যোক্তা।

পড়াশুনার পাশাপাশি চালু করেন কোডেক্স সফটওয়্যার সলিউশন এসডিএন বিএইচডি। এছাড়াও তিনি গুগল ক্রাউড সোর্স কমিউনিটি এর মালয়েশিয়ার প্রতিনিধি ও গুগল লোকাল গাইডস ময়মনসিংহ এর কমিউনিটি মডারেটর এর দায়িত্ব পালন করছন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) -এর উদ্যোক্তা এবং তথ্যপ্রযুক্তিতে নারী ক্ষমতায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

কোডেক্স মূলত কি কি উদ্দেশ্যে নিয়ে শুরু করেন:

মূলত সামাজিক সমস্যা সমাধান ও নাগরিক সেবায় প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবন নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। বর্তমানে বাংলাদেশ ছাড়াও নেপাল ও মালয়েশিয়াতে বিভিন্ন সামাজিক ও নাগরিক সেবার উদ্ভাবন নিয়ে কাজ করছে কোডেক্স। ২০১৩ সালের শেষের দিকে ঢাকা বার আইনজীবী সমিতিকে ডিজিটালাইজড করার মধ্যে দিয়ে কাজে নামে কোডেক্স। এরপর সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছে কোডেক্স।

এর মধ্যে ভূমি উন্নয়ন কর নির্নয় ও পরিশোধ, মোবাইল এপ কৃষকের জানালা, ভূমি সেবা, ভিসা যাচাই (গুগল প্লে ষ্টোর এর ডাউনলোড ৫ লক্ষ ছাড়িয়েছে ) , ভিপি ও খাস জমি নির্নয়, পর্যটন ভিত্তিক এপ ডিসকভার শ্যামনগর অন্যতম।

কোডেক্স এর জন্য ২০১৫ সালে বিডিওএসএন থেকে তরুণ উদ্যাক্তা স্মারক ও ২০১৬ সালে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে ইনোভেটিভ এপ এওয়ার্ড পান পাভেল।

গুগল কমিউনিটি সম্পর্কে বলুন

আমি ২০১৫ সালের জানুয়ারি মাসের শেষের দিক থেকে গুগল ম্যাপস এ গুগল লোকাল গাইড হিসেবে কন্ট্রিবিউট শুরু করি। গুগল লোকাল গাইড হল সারা বিশ্বে  গুগল ম্যাপের উন্নয়ন, স্থানীয় কন্টেন্ট প্রদান, পর্যালোচনা এবং প্রতিক্রিয়া প্রাদন করে। যেহেতু গুগল লোকাল গাইডস এর কমিউনিটি গুলোর নাম সিটি কেন্দ্রিক হয় তাই আমি চালু করি গুগল লোকাল গাইডস ময়মনসিংহ। আমি গত অক্টোবর ২০১৭ তে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে  অনুষ্ঠিত  গুগল লোকাল  গাইডস সামিটে যোগ দেই। এই সামিটে সারা বিশ্বের ৬২ টি দেশ থেকে নির্বাচিত সেরা ১৫১ জন লোকাল গাইড যোগ দেয়। এই ইভেন্টির সম্পুর্ন খরচ গুগল বহন করে।

আমি ২০১৭ সালের নভেম্বর মাস থেকে গুগল ক্রাউডসোর্স কমিউনিটি এর মালয়েশিয়ার প্রতিনিধির দায়িত্ব পালন করছি। গুগল ক্রাউডসোর্স মূলত ইন্টারনেটে বিভিন্ন ভাষার উন্নয়ন নিয়ে কাজ করে।

আমি ২০১৭ সালে অনুষ্ঠিত গুগল ক্লাউড সামিট ও প্রথম কমনওয়েলথ ইয়ুথ সামিটে যোগ দেই। কমনওয়েলথ ইয়ুথ সামিটে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ, নতুন উদ্যোক্তা তৈরি, ভিশন ২০২১ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে বক্তব্য উপস্থাপন করি।

এছাড়া আমি বিভিন্ন দেশি ও আন্তর্জাতিক সামাজিক সংগঠনের সাথে কাজ করছি।

আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?

প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে সামাজিক ও নাগরিক সমস্যার সমাধানে কাজ করা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের কর্মী হিসেবে কাজ করা।

নিজের সর্বোচ্চ যোগ্যতাকে ব্যবহার করে বিশ্বের দরবারে লাল সবুজের পতাকাকে তুলে ধরতে কাজ করে যেতে চাই।

নতুন উদ্যোক্তাদের সম্পর্ক এ কিছু বলেন:

এখনও তো অনেক প্রতিকূলতা পার করছি। আগে প্রতিষ্ঠিত হই। তবে নতুন উদ্যোক্তাদের এতটুকু বলব, ব্যবসার আর মুনাফার পাশাপাশি যেন দেশ ও মানুষের কল্যাণ হয় সে বিষয়টা খেয়াল রাখতে হবে।

আপনার প্রিয়:

আমি ভ্রমন, গুগল ম্যাপসে কন্ট্রিবিউট করতে ও বিশেষ করে নতুন নতুন খাবার খেতে ভালবাসি। শুটকি, ইলিশ ভাজি, যেকোনো প্রকার ভাজা মাছ খেতে ভালবাসি। প্রিয় রং মেরুন, প্রিয় স্থান নিজের গ্রামের বাড়ি।

আপনার জীবনের প্রাপ্তি কি? 

আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে পরিবারের সহযোগিতা। একদিকে যেমন আমার বাবা-মা শ্বশুর- শাশুড়ি,  বোন-দুলাভাই সবাই আমাকে সহযোগিতা করেন, আমার প্রত্যেকটি কাজে সমর্থন দেন, আরেক দিকে আমার স্ত্রী আমার যেকোনো সমস্যায় পাশে থেকে মনোবল শক্ত করে দেয়। আর আমার পাশে থাকা আমার প্রিয় মানুষের সহাস্য মুখ আমাকে আলোড়িত করে, তাড়িয়ে বেড়ায় ভালো আর সফল কাজের জন্য।

এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই!

সাক্ষাৎকার: শাহাব উদ্দিন আহমেদ

সূত্র: বাংলা কাগজ

Related Articles

Back to top button