লিড নিউজ

গোয়াইনঘাটে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : গোয়ানঘাটের বল্লাঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. হালিম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৩০ বোতল অফিসার্স চয়েজ মদসহ তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিলেট জেলা গোয়েন্দা শাখা (উত্তর) জোনের অফিসার ইনচার্জ জহির উদ্দিন মোহাম্মদ তৈমুর আলীর তত্ত্বাবধানে একদল সাদা পোষাকের পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তাতে জানানো হয়েছে।

Related Articles

Back to top button