লিড নিউজ

নগরীর আবাসিক হোটেলে যুবক-যুবতীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : সিলেটে আবাসিক হোটেলে রবিবার রাতে একজোড়া যুবক-যুবতীর লাশ পাওয়ায় নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নগরীর সোবহানীঘাট পয়েন্টের আবাসিক ‘হোটেল মেহেরপুর’ থেকে রবিবার রাত ১০ টার দিকে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে। যুবকের লাশ ছিল ঝোলানো, যুবতীর লাশ বিছানাতে শোয়ানো।
মিন্টু দেব ও রাখি পাল নামের ঐ যুবক-যুবতী দুপুর ১২টার সময় মুসলিম দম্পতি পরিচয়ে হোটেলের ২০৬ নম্বর রুমে উঠে।
কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় ছিলো। আর যুবতীর লাশ বিছানাতে শোয়ানো ছিলো। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেছিল। পুলিশ ধারণা করছে, যুবক ওই যুবতীকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছে।

Related Articles

Back to top button