লিড নিউজসিলেট

রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলায় চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক।। সিলেটের শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আড়াই কোটিরও বেশি পরিমাণ টাকা আত্মসাতের একটি মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী এই অভিযোগ গঠন করেন।

প্রসঙ্গত, রাগীব আলী ও তার ছেলে সিলেটের তারাপুর চা বাগান দখল ও আত্মসাতের দুটি মামলায় অভিযুক্ত হয়ে কয়েক মাস কারান্তরীণ ছিলেন। বর্তমানে তারা জামিনে আছেন।

Related Articles

Back to top button