লিড নিউজ

দিরাইয়ে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

দিরাই প্রতিনিধি: দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে পৌর পরিষদের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া কমিটির সভাপতি কাউন্সিলর সোহেল চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক মুজাহিদুল ইসলামের সর্দারের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, কাউন্সিলর মিয়াধন মিয়া ইদন, কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, মফিজুর রহমান তালুকদার জুয়েল, সুব্রত চৌধুরী সিতু, পংকজ পুরকায়স্থ অমর, সবুজ মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খোশনমা বেগম, মাধবী রাণী দে, হেলেনা বেগম, পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, দিরাই ইউনিটের সভাপতি আশীষ রায়, কালনী ভিউ স্টাফ রিপোর্টার মুক্তার হোসেন প্রমুখ। এর আগে শান্তির পথিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর পরিষদের সদস্যবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দিরাইয়ের শক্তিশালী দুই দল টাইগার স্পোর্টিং ক্লাব বনাম মজলিশপুর স্পোর্টিং ক্লাব, ১৬ ওভারের খেলায় টাইগার স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়।

 

Related Articles

Back to top button