লিড নিউজ

ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক: সিলেটের ওসমনীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের উত্তর গোয়ালাবাজার অংশে বৃহস্পতিবার ভোরে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন অজ্ঞাতনামা আরোও একজন।

নিহতের নাম মো. মিরাজ মিয়া (২০)। তিনি বান্দরবন জেলার আলীকদম উপজেলার আব্বাস কারবারীপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে। তিনি কাভার্ড ভ্যানের সহকারী ছিলেন।

পুলিশ জানায়, ভোর রাতে সিলেটগামী মাসুদ এগ্রো ফুড প্রোডাক্ট কোম্পানীর একটি কাভার্ড ভ্যান (চট্টগ্রাম মেট্রো-উ-১১-০৩১৪) রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি ট্রাক কাভার্ড ভ্যানের পিছনে সজোরে ধাক্কা দিলে ভ্যানের অবস্থান করা সহকারী ঘটনাস্থলে মারা যায় এবং অজ্ঞাত আরেকজন গুরুত্বর আহত হন। নিহত ও আহতকে পুলিশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সুজ্ঞান চাকমা যুবক নিহতের খবর নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button