লিড নিউজ

ছিন্নমূল মানুষের মাঝে শাবিপ্রবি সঞ্চালনের কম্বল বিতরণ

শাবি প্রতিনিধি:

‘মা একটু উঠবেন?’
-শীতে জবুথবু কমরুন ঘুমাচ্ছেন।  প্রচন্ড শীতে ঠাই মিলেছে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন ফুটপাতে। আমিনা বেগম যে একা তা নয়, তার মত আরো জনা বিশেক লোক সেখানে। কারো কারো সম্বল মাথা গুজার ঠাই আর শীত নিবারণের জন্য পাতলা একটুকরো কাপড়! এই ছোট্ট কাপড়ে কী শীত ধরে?
উত্তর আসে না। আসলে, এই শীতে বাসা বাড়িতেই  কম্বলে শীত ধরে না সেখানে এক টুকরো পাতলা কাপড়ে কতটুকু শীত ধরবে সেটা অনুমেয়।

ঠিক সেই সময় সঞ্চালনের কাছ থেকে পাওয়া একখানা কম্বলে যেন ঈদের খুশি ছড়িয়ে পড়িছে! বলছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চালনের কথা। প্রতি বছরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে  সিলেট শহর থেকে দূরে কোন প্রান্তিক জনপদে অসহায় শীতবস্ত্রহীনদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র।

সঞ্চালনের সাংগঠনিক ব্যস্ততার কারণে সময় ফুরসত মেলে না।
অবশেষে ফুরসত মিলল। গত শুক্রবার দিবাগত রাত ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মদিনা মার্কেট এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে সিলেট রেল স্টেশন, কাজির বাজার ব্রীজ সংলগ্ন এলাকা এবং সিলেট আলিয়া মাদ্রাসা সংলগ্ন ফুটপাতে অসহায়, বাসস্থানহীন, কর্মে অক্ষম এমন সব সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয় কম্বল।

এই হাড় কাঁপানো শীতে একখানা কম্বল এসব উদ্বাস্তু মানুষকেযে অনেক খুশি করেছে সেটা তাদের অভিব্যক্তি দেখেই বুঝা যায়।
ঢাকা দক্ষিণ থেকে আসা সেলিম উদ্দিন (৬০)শুয়ে আছেন কাজির বাজার ব্রীজ সংলগ্ন রাস্তায়। সঞ্চালনের কম্বল পেয়ে অভিব্যক্তি জানালেন এভাবে, ‘ বাবা আমি বড় খুশি,বাবা। সবার লাগি দোয়া খরি।’
‘ভালা লাগের। আগের চেয়ে ভালা শীত ধরব ই খম্বলে।’, এমনটা বললেন ষাটোর্ধ কমরুন।

সঞ্চালনের শীত বস্ত্র বিতরণ কার্যক্রম প্রসঙ্গে সংগঠনের সভাপতি কাকন রায় জয় জানান, ‘মানুষের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা চ্যারিটি কাজ করে থাকি। পাবলিক বিশ্ববিদ্যালয় চলে সমাজের সব শ্রেণির মানুষের টাকায়। কিন্তু আমরা প্রায়-ই ভুলে যায় এসব সুবিধাবঞ্চিত মানুষের কথা, আমাদের শ্রমিক ভাইদের কথা যাদের শ্রম আর অর্থে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। বিবেকের তাড়নায় তাদের প্রতি দায়িত্ববোধের অংশ হিসেবে আমাদের এই ছোট প্রয়াস।’

সঞ্চালনের কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন
সাধারণ সম্পাদক দেবজ্যোতি পাল সানি, প্রথমআলো বন্ধুসভা শাবিপ্রবি’র সভাপতি  শুভ্র গোপ, সঞ্চালনের সহ সভাপতি শিব্বির আহমেদ রাফি, সহ-সাধারণ সম্পাদক কায়েনপাইবম সাগর, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমদে,  সহ দপ্তর সম্পাদক মাহমুদুন নবী উদয়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিন্টু তালুকদার, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিছবা উল হক চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ আদেল আহমদ, সহকারী প্রকাশনা বিষয়ক সম্পাদক রনি তালুকদার,

অর্গানাইজারদের মধ্যে উপস্থিত ছিল নেহাল, নিলয়, রায়হান, দীপ্ত, পিয়াসসহ প্রমুখ।

প্রসঙ্গত, ‘রক্তের প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এই স্লোগানকে ধারণ করে  সঞ্চালনের যাত্রা শুরু ২০০৯ সালে। প্রতিষ্টালগ্ন থেকে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সনাক্তকরণ,  চ্যারিটি ফিল্ম শো, শীতবস্ত্র বিতরণ, অসহায় আর্তপীড়িতদের চিকিৎসার জন্য অনুদান সংগ্রহ সহ বিভিন্ন ধরনের জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Related Articles

Back to top button