ছাত্রীকে ১৬৮ বার চড় মারতে বললেন শিক্ষিকা!


নিউজ ডেস্ক : হোম ওয়ার্ক না করায় এমন চরম শাস্তি দিলেন শিক্ষিকা জানলে চমকে যাবেন সকলে। সহপাঠীকে ১২ বছরের ছাত্রীকে ১৬৮ বার চড় মারতে বললেন শিক্ষিকা। তাঁর সামনেই সেই কাজ করতে বাধ্য হল সহপাঠীও।
এমনই অমানবিক ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার থান্ডলা শহরে নবোদয়া বিদ্যালয়ে। অসুস্থতার কারণে ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত হোমওয়ার্ক করতে পারেনি ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।
ক্লাসের বিজ্ঞান শিক্ষক মনোজ কুমার বর্মা নাকি শাস্তি হিসেবে বলেন ক্লাসের ১৪ জন ছাত্রী প্রতিদিন তাঁকে ২টো করে চড় মারবে। এক সপ্তাহ ধরে এই কর্মকাণ্ড চলার পর মেয়ের কাছে বিস্তারিত জেনে স্কুলের প্রিন্সিপালের কাছে অভিযোগ জানান ছাত্রীর বাবা।
অভিযুক্ত বিজ্ঞান শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা উল্টে সেই শাস্তির পক্ষেই কথা বলেন প্রিন্সিপাল কে সাগর। তারপরেই পুলিসের দ্বারস্থ হন ছাত্রীর বাবা। থান্ডালা থানার ইনচার্জ জানিয়েছেন ছাত্রীর মেডিকেল পরীক্ষায় কোনও রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্কুলে গিয়ে থানার কর্মকর্তারা তদন্ত করেছেন।
তবে স্কুলে তদন্তে গিয়ে আধিকারিকরা ঘটনার একটি বিবরণ পেয়েছেন। যদিও স্কুলের প্রিন্সিপালের দাবি, এটা একটা বন্ধুত্বপূর্ণ শাস্তি। আমার শিক্ষক শিক্ষিকারা কোনও চরম শাস্তির সমর্থন করি না। ওই ছাত্রী পড়াশোনায় ভাল না। প্রায়ই হোমওয়ার্ক না করে স্কুলে আসে সেকারণেই তাঁকে পড়ায় মনোযোগী করে তুলতে সহপাঠীদের দিয়েই শাস্তি দেওয়া হয়েছে। এরমধ্যে অন্যায় বা অপরাধের কিছু নেই।
তথ্যসূত্র : আজকাল




