লিড নিউজ
বানিয়াচংয়ে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী র্যালি


বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) হবিগঞ্জ-২ অাসনের সাংসদ অ্যাডভোকেট অাব্দুল মজিদ খানসহ উপজেলা সদরের ৩ নং ও ৪ নং ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ র্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়াও র্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির অাহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বন্দীপ কুমার সিংহ, বানিয়াচং থানার ওসি (অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, ৩ নং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ৪ নং ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, ৩ ও ৪নং ইউপি সদস্যগণসহ সর্বস্থরের জনগন।
র্যালী শেষে বক্তব্যে বক্তারা বানিয়াচং উপজেলাকে মাদক, জুয়া ও ইভটিজিং মুক্ত করতে সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে অাসার অাহবান জানান।



