লিড নিউজ

হবিগঞ্জে পুলিশী অভিযানে গ্রেফতার ৩৪

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ৯টা থেকে  বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ২৭জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং ৭ জন নিয়মিত মামলার আসামী রয়েছেন।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. নাজিম উদ্দিন ৩৪জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button