লিড নিউজসিলেট

নগরীর মহাজনপট্টিতে মাদকসহ আটক ২

ডেস্ক রিপোর্ট ॥ সিলেট নগরীর মহাজনপট্টি হতে চার লিটার চোলাই মদ ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হচ্ছে-এসএমপি’র কোতয়ালী থানার ৩২, উদ্দীপন মিরাবাজারের ইমান আলীর পুত্র
কামাল মিয়া (২৯) এবং ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের আহমদপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮)।
এসএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরির্দশক জিএম হামিদুর রহমানের নেৃতত্বে ডিবি পুলিশের একটি টিম শুক্রবার রাত সাড়ে ১০টায় কোতয়ালী মডেল থানাধীন মহাজনপট্টি রোডস্থ ১৩নং সালেহ আহমদ খান এন্ড সন্স নামীয় দোকানের সামন হতে তাদের মাদকসহ আটক করে। এ ব্যাপারে জিএম হামিদুর রহমান কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Related Articles

Back to top button