লিড নিউজ

শাবিপ্রবি ইংরেজি বিভাগের বিজয় দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় এ দিনটি। চারদিকে লাল-সবুজে ছেয়ে যায় এ বিশেষ দিনে। আর দিবসটি উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবি আধুনিক ভাষা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সহযোগী অধ্যাপক সিকান্দার আলী, সহকারী অধ্যাপক আবু হেনা পহিল।
ইংরেজি বিভাগের বিজয় দিবস উদযাপন প্রসঙ্গে অধ্যাপক হিমাদ্রী শেখর রায় বলেন, ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে বিজয় দিবস উদযাপন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যাদের আত্মত্যাগের  বিনিময়ে এই দেশ পরাধীনতার শৃঙ্খল হতে স্বাধীন  হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি।
এসময় মি: রায় একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গঠনে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সকলের  নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Related Articles

Back to top button