লিড নিউজ

বিশ্বম্ভরপুরে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে হামলা: নিহত ১

বিশ্বম্ভরপুর প্রিতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় কানু বিনোদ তালুকদার (৬০) নামে এক ব্যক্তি নিহত ও তার ২ ছেলে আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের কলায়া গ্রামের ‘দক্ষিণের কিত্তা’ নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কানু বিনদ তালুকদার দক্ষিণের কিত্তায় তার জমিতে পাশের একটি জমি থেকে পানি তুলছিলেন।

এ খবরে ওই জমির মালিক সংগ্রামপুর গ্রামের নাইয়র মিয়া লোকজন নিয়ে এসে গালিগালাজ শুরু করলে এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে নাইয়র মিয়া ও তার লোকজন কানু বিনোদ এবং তার পুত্র টিটু তালুকদার ও টুটুল তালুকদারকে মারধর শুরু করলে তারা আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কানু বিনোদ তালুকদারকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত টুটুল তালুকদার ও টিটু তালুকদার বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Related Articles

Back to top button