লিড নিউজ

বিয়ের দিনে বরের শেষ বিদায়!

ডেস্ক রিপোর্ট : সদালাপী, নম্র, ছিল অসম্ভব মেধাবিও। সারাক্ষণ হাস্যজ্জল থাকত যেই ছেলেটি। (সোমবার) ছিল তার বিবাহের দিন। নববধুকে লাল শাড়ী পরিয়ে গৃহে নিয়ে আসার দিন। তবে, সে আজ আর এই পৃথিবীতে নেই। বর সেজে বধু  আনতে যাওয়ার বদলে সাদা কাফনে মোড়ানো অবস্থায় তাকে জানানো হবে শেষ বিদায়।

যার কথা বলছি, সে হচ্ছে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল উপর বড়াই গ্রামের তরুণ মাওলানা জামিল হোসেন। বিয়ে উপলক্ষে বন্ধুদের দাওয়াত দিতে যাওয়ার পথে গত ৭ ডিসেম্বর সিলেট-তামাবিল সড়কের বাঘের সড়ক এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এরপর ওয়েসিস হাসপাতালের আইসিইউতে ছিল সে। আজ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জামিলের বড় ভাই জাকারিয়া শামীম জানান,  ১১ ডিসেম্বর জৈন্তাপুর উপজেলার সরুখেল গ্রামের আলহাজ্ব রহিম উদ্দিনের মেয়ে শাহীনা আক্তারের সাথে তার ভাইয়ের বিয়ের দিন ধার্য ছিল।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার (৭ডিসেম্বর) মোটরসাইকেল যোগে বাড়ি থেকে নিজ বিয়ের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে সিলেট-তামাবিল সড়কের বাঘের সড়ক নামক স্থানে দুর্ঘটনার গুরুতর আহত হয়। এরপর থেকে সে আইসিইউতে ছিল। আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এদিকে, তার আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই আলেম ছাত্র জমিয়তের চতুল ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।

Related Articles

Back to top button