বিদ্যুৎ সংযোগ পেল বড়লেখা ও জুড়ীর ৪৫২ পরিবার


বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নম্বর বর্ণি ইউনিয়নের ছালিয়া, কাজিরবন্দ, উজিরপুর গ্রাম ও মন্তাজিম আলী কলেজেসহ ৩৭৬ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
এ বিদ্যুৎ সংযোগ কাজে সরকারের ব্যয় হয়েছে ৯৩ লাখ ৭৫ হাজার টাকা। এর আগে শুক্রবার বড়লেখা উপজেলার মুড়িরগুল ও বৃহস্পতিবার রাতে জুড়ী উপজেলার হামিদপুর গ্রামে ৭৬ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন হুইপ শাহাব উদ্দিন এমপি।
বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যুৎ সংযোগ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ।
এসময় বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর, উপধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।




