লিড নিউজ

সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত

বিমানবন্দর থানা প্রতিনিধি: সিলেট সদর উপজেলা পারিষদের খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজে নানা কর্মসূচীর মাধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার কলেজ প্রসঙ্গ শহীদ মিনারে পুষ্পকস্তবক অর্পন করে বেলা ১২ টায় কলেজের হল রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে, সহকারী শিক্ষক মোঃ আব্দুল বাছিতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গর্ভিণিংবডির সদস্য মোঃ ছিদ্দকুর রহমান, আব্দুল খালিক, কলেজের প্রভাষক মাহবুব আলম, সুলতানা জাহান, পলি রাণী মিত্র মোছাঃ তাহমিনা, রিপন চন্দ্র সাহা, আবদুল মোক্তার, ঈশরাত রাহী রিশতা, সহকারী শিক্ষক আলহাজ্ব মাওঃ সামছুর রহমান, হাবিবুর রহমান, সেলিম উদ্দীন, হারুন অর রশিদ, আবুল কাশেম, মনজুরুল ইসলাম, সুমন নন্দী, সত্যেন কুমার মন্ডল, সাজনা বেগম, হোছনা বেগম, মিলি রানী দেব, মাহফুজা আক্তার, অফিস সহকারী মোঃ উছতার আলী, হাবিবুর রহমান।

Related Articles

Back to top button