লিড নিউজ
দিরাইয়ে হতদরিদ্রদের মাঝে মোশারফ হোসেনের শীতবস্ত্র বিতরণ


দিরাই প্রতিনিধিঃ দিরাই পৌর শহরের ৯ নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় পৌর শহরের ভরার গাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সিলেট মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন’র উদ্যোগে ২ শতাধিক হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, প্রবীণ মুরব্বী আলকাছ মিয়া, আব্দুল আহাদ, দিরাই কলেজ ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক মুচ্ছাদিক জামান সানি, যুবলীগ নেতা রাজু আহমদ, জনি প্রমূখ।



