লিড নিউজ

হবিগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি : নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দায়ে হবিগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ জরিমানা করেন।

মো. আল-আমিন বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে মাধবপুরের হাইওয়ে ইন রেস্টুরেন্টের মালিককে ৬ হাজার টাকা, হবিগঞ্জ সদর উপজেলার লিপি হার্ডওয়্যারের মালিককে ২ হাজার টাকা ও হবিগঞ্জ শহরের স্কাই কুইন রেস্টুরেন্টের মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Related Articles

Back to top button