স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ-র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন


নিউজ ডেস্ক : স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ-র উদ্যোগে শনিবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর আম্বরখানায় এক রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের স্বেচ্ছাসেবী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ডা. আরমান আহমদ শিপলু। রেনেসাঁ-র সভাপতি মিছবাউল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মামুন রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.হান্নান, লায়ন হুমায়ূন কবীর, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের
অনুষ্ঠানে রেনেসাঁ-র কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আখতার মাহফুজ, অর্থ ও ব্যবস্থাপনা সম্পাদক শামিম আহমদ, দপ্তর সম্পাদক ইউসুফ সামিয়ান চৌধুরী, পরিবেশ সম্পাদক মোসাদ্দেক হুসেইন, ধর্ম সম্পাদক সাহেদুল আম্বিয়া, কার্যনির্বাহী সদস্য সিকৃবি শিক্ষার্থী সাইফুর রহমান, আবুল কাওছার জাবেদ, আবছার আলম, কামরুজ্জামান ও আব্দুল্লাহ আল মিজান।




