লিড নিউজ

বাংলাদেশ এন্ড জাপান ফ্রেন্ডশীপ আর্ট শো

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইউডা, গ্লোরিয়া ফাউন্ডেশন ও রিনরী ইন্সটিটিউট অব অ্যাথিকসের আয়োজনে জাপানের শিল্পী সাকামতো, ইউডা চারুকলা বিভাগের ২১ জন শিক্ষক, গ্লোরিয়া ফাউন্ডেশনের সংস্কৃতি সম্পাদক এফ রহমান ভূটান এবং গ্লোরিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশের শিশুদের আঁকা শিল্পকর্ম নিয়ে ১ থেকে ৭ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৩য় তলায় ২ নং গ্যালারিতে ‘বাংলাদেশ এন্ড জাপান ফ্রেন্ডশীপ আর্ট শো’ শীর্ষক সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

১ এপ্রিল ২০১৬ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের কালচারাল কাউন্সেলর, জাপানের রিনরী ইন্সটিটিউট অব অ্যাথিকস এর চেয়ারম্যান জনাব হাশমী টোশিকাটসু, বাংলাদেশের বিশিষ্ট শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন ইউডা চারুকলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ।

আলোচনা শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রদর্শনীতে জাপানের শিল্পী সাকামতোর শিল্পকর্মসহ জাপানের ৫০টি শিল্পকর্ম, ইউডার ২১জন শিক্ষকের ২১টি শিল্পকর্ম, গ্লোরিয়া ফাউন্ডেশনের সংস্কৃতিক সম্পাদক এফ রহমান ভূটানের ১টি শিল্পকর্মসহ মোট ৭২টি শিল্পকর্ম এ প্রদর্শনীতে স্থান পেয়েছে এছাড়া গ্লোরিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশের শিশুদের আঁকা ৭০টি চিত্র এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।

প্রদর্শনী প্রতিদিন বেলা ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

Related Articles

Back to top button