শাহপরান (রহ.)’র ওরস শুরু, ভক্তদের ভিড়


শাহপরান (রহ.) মাজারের মোতাওয়াল্লি মামুনুর রশীদ এসব তথ্য জানিয়েছেন।
এদিকে, শুক্রবার জুম’আর পর আখালিয়া নতুন বাজার এলাকার পক্ষ থেকে সাংবাদিক শাহীন আহমদ ও ব্যবসায়ী জামাল আহমদের নেতৃত্বে মাজারে গিলাফ প্রদান করা হয়েছে।
ওরস উপলক্ষে মাজার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। শাহপরান থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘আমরা পাঁচ স্তরের নিরাপত্তা বস্থা গ্রহণ করেছি। মাজার এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।’
প্রসঙ্গত, হযরত শাহপরাণ ছিলেন সুহরাওয়ারদিয়া এবং জালালীয়া বংশের একজন সূফী সাধক। বলা হয়ে থাকে ইয়েমেনের হাদরামুতে জন্মগ্রহণকারী হযরত শাহপরাণ (রহ.) ছিলেন হযরত শাহজালালের বোনের ছেলে। তিনি তাঁর মামা হযরত শাহজালালের সাথে ভারতে আসেন এবং ১৩০৩ সালে শাহজালালের নেতৃত্বে সিলেট অভিযানে অংশ নেন। সিলেট অধিগ্রহনের পর শাহপরাণ (রহ.) সিলেট শহর থেকে ৭ কিলোমিটার দূরে দক্ষিণগড় পরগণার খাদিমনগরে খানকাহ স্থাপন করে সূফী মতবাদভিত্তিক আধ্যাত্মিক চর্চা শুরু করেন। সিলেট অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা ও ইসলামের প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।




