লিড নিউজ

জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩৩৯ রান

ক্রীড়া ডেস্ক: ঢাকা টেস্টে জিততে স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩৯ রান। প্রথম ইনিংসে ১১২ রানে এগিয়ে থাকা সফরকারী শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ২২৬ রানে গুটিয়ে যায়। ফলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩৩৯ রান। আগের দিন অর্ধশতক তুলে নিয়ে আজও ৭০ রানে অপরাজিত থাকেন রোশেন সিলভা।

৮ উইকেটে ২০০ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনে অনেকটা পথ পাড়ি দিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান রোশেন সিলভা ও লাকমল। রোশেন ৫৮ ও ৭ রানে অপরাজিত ছিলেন লাকমল। শ্রীলঙ্কার শেষ দুই উইকেটে খেলে ফেললেন প্রায় ঘণ্টাখানেক। আগের দিনের সঙ্গে যোগ হলো ২৬ রান। রোশেন অপরাজিত থাকলেন ৭০ রানে।
বাংলাদেশের হয়ে আজকের দুটি উইকেটই নেন তাইজুল। এ ইনিংসে তার বোলিং ফিগার- ৭৬ রানে ৪ উইকেট। ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন মোস্তাফিজ। দুটি উইকেট পান মিরাজ।

৩৩৯ বিরাট রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। মিরপুরের বর্তমান উইকেটের চরিত্র ও অতীত রেকর্ড বলছে এই রান তাড়া করে যেতা সম্ভব নয়। দেশের মাটিতে সর্বোচ্চ মাত্র ১০১ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। আর দেশের বাইরে ২১৫। গত বছর শ্রীলঙ্কার মাটিতে ১৯৯ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

প্রথম ইনিংসে শ্রীলংকার করা ২২২ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় টাইগাররা। স্বাগতিকদের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৩৮* রান করেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস করেন ২৫ রান।

শ্রীলংকার পক্ষে সুরঙ্গা লাকমল ও আকিলা ধনঞ্জয়া তিনটি করে এবং দিলরুয়ান পেরেরা দুটি উইকেট নেন।

Related Articles

Back to top button