লিড নিউজ

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ছবি দেওয়ায় ট্রোলড প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারনেট ট্রোলড অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই পিগি চোপস আবারও সমালোচনার মুখে।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৩তম প্রয়ানবার্ষিকী উপলক্ষ্যে, তাঁর সঙ্গে প্রিয়াঙ্কার পরিবারের একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদেরও।

ছবিতে রয়েছেন তাঁর মা মধু চোপড়া এবং মাসি নীলা।

এই ছবি সকালে ইন্সটাগ্রামে পোস্ট করার পরই অনেকের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এই নিয়ে পিগি যদিও মুখ খোলেননি।

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে হাঁটুর উপরে পোশাক পরে বসায় নানা কথা শুনতে হয়েছিল তাঁকে। এছাড়াও বিকিনি পরে ছবি পোস্ট করায় সমালোচিত হয়েছিলেন তিনি। মঙ্গলবার ফের একই ঘটনা ঘটল পিগির সঙ্গে, ট্রোলড হলেন সোশ্যাল মিডিয়ায়৷

এসএইচ-২৩/০২/১১ ( তথ্যসূত্র : কলকাতা২৪.কম)

Related Articles

Back to top button