জগন্নাথপুরে শিয়ালের কামড়ে নারী-পুরুষ ১৭ জন আহত


মো: জামাল হুসাইন, জগন্নাথপুর প্রতিবেদক : বনাঞ্চল উজার হয়ে যাওয়ার ফলে বনের ঝুপঝারে লুকিয়ে থাকা হিংস্শ্র প্রানী শিয়াল লোকালয়ে বেড়িয়ে পড়েছে।
গ্রামাঞ্চলের আশ- পাশ সহ বাড়ীর আঙ্গিনায় শিয়ালের উপদ্রব ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যার ফলে ইতিমধ্যে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ও পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও বাজারে শিয়ালের কামড়ে শিক্ষকসহ বিভিন্ন বয়সী অন্তত ১৭ জন আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এলাকাবাসী সূত্রে জানাযায়, রোববার(১৯ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার, খাশিলা, গোড়ারগাঁও,খাশিলা সোপাগাঁও, পাটলী ইউনিয়নের ইসলামপুর ও মোহাম্মদপুর গ্রামে শিয়ালের কামড়ে সাচায়ানি গ্রামের আবু বক্কর মাদ্রাসার সহকারী শিক্ষক এমদাদুল হক কাজল (৩২) ও কলকলিয়া বাজারের ঝাড়ুদার জয়নাল মিয়া (৩৫) পাটলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা আমজর আলী (৪৫) ,কানন দাশ (২৩),রেবা বেগম (২৫),পূর্নিমা বেগম (৪০),আজিদ (৫০),লীতেন্দ্র দাশ (৫০),শিতা রাণী (৪০),হেমাঙ্গীর (৫০),সুজাদ মিয়া (২২),আব্দুল মালিক (৪৫),আসমা বেগম (২৪),পারুল বালা (৭৫),জামাল মিয়া (৩০),কৃষ্ণা দাস (৩৫),সুজিদা বেগম (২৬) কে শিয়ালের কামড়ে আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে এবং শিয়ালের কামড়ে আহত ব্যাক্তিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জরুরী বিভাগের বরাত দিয়ে জনৈক সুন্দর আলী জানিয়েছেন । এদিকে শিয়ালের কামড়ে লোকজন আহত হওয়ার খবরে গ্রামগুলোতে আতংক দেখা দিয়েছে।



