লিড নিউজ

দোয়ারাবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে বন্যার পানিতে ডুবে মৃদুল মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। শিশু মৃদুল উপজেলার আজবপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলি বীরপ্রতীক জানান, মৃদুলের ঘরের চারপাশে বন্যার পানি থৈ থৈ করছে, মৃদুল পরিবারের সবার অগোচরে বন্যার পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান অধ্যক্ষ ইদ্রিছ আলী।

Related Articles

Back to top button