

নিউজ ডেস্ক: নেত্রকোনার মদন উপজেলায় পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে ১৭ জনের লা’শ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১ জন। নিহতদের অধিকাংশ মাদরাসার ছাত্র- শিক্ষক।
বুধবার বেলা সাড়ে ১১টায় উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন মিনি কক্সবাজার উচিতপুরে ঘুরতে আসেন।
পরে ঘুরতে গেলে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে নৌকাটি ডুবে যায়। এতে ১৭ জনের লা’শ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।




