লিড নিউজ

হবিগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া থেকে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটককৃত ছিনতাইকারীর নাম জাবেদ মিয়া (৩২)। সে শহরতলীর বহুলা গ্রামের আরব আলীর ছেলে।

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার (২২ নভেম্বর) রাতে শহরের কামারপট্টি এলাকা থেকে ফেরদৌস মিয়া নামে এক অটোরিকশা চালককে ভাড়া করে জাবেদ ও তার এক সহযোগী। অটোরিকশাটি বাইপাস রোড পৌঁছলে জাবেদ ও তার সহযোগী চালক ফেরদৌসকে বেঁধে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। ফেরদৌসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পাইকপাড়ায় গিয়ে জাবেদকে আটক করে। এসময় তার অপর সহযোগী পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশ জানায়- জাবেদের স্বীকারোক্তি মতে তার সহযোগীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Related Articles

Back to top button