লিড নিউজ
মাধবপুরে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার


মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রজব আলীকে (৪৮) গ্রেফতার করেছে। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।
গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম শুক্রবার (০৩ মার্চ) ভোর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
এসময় তার ঘরে তল্লাশী চালিয়ে একটি এয়ারগান, একটি পাইপগান, দু’টি রামদা উদ্ধার করে।
থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করে বলেন- সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে।



