লিড নিউজ

সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সিলেটে “আমরা শাল্লাবাসি”র মানববন্ধন

নিউজ ডেস্ক: শাল্লাসহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত ত্রাণ বরাদ্ধের দাবিতে’ সিলেটস্থ আমরা শাল্লাবাসি” এর উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৩ টায় মদিনা মার্কেট পয়েন্ট সিলেট এ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আশিস দাস এর সভাপতিত্বে এবং মৃন্ময় দাস ঝুটন ও লিংকন রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিমুলবাগ ইউনিয়নের চেয়ারম্যান জিতু রহমান,মলয় সরকার,এড.সুবির নন্দি দাস,চনেট রায়,সুদিপ্ত দাস,আনিসুল হক মুন,পার্থ সারথি চৌ:,মিজানুর রহমান।

বক্তারা সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের স্থায়ী সমাধান ও শাল্লা সহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত ত্রাণ বরাদ্ধ দিয়ে কৃষকদের পাশে দাড়াতে সরকারকে আহব্বান জানান। বাজেটে সুনামগঞ্জের জন্য বিশেষ বরাদ্ধ এবং কৃষকদের ঋণ মওকুফের দাবি জানান। বক্তারা আরো বলেন, হাওর রক্ষা বাধের দূর্নীতিবাদ পাউবো কর্মকর্তা ও পিওআইসি সহ সংশ্লিষ্ট ঠিকাদারদের বিচারের আওতায় এনে কৃষকদেও ক্ষতিপূরণ আদায় করতে হবে এবং কৃষকদের জন্য ১০ টাকা কেজি চাল রবাদ্ধ দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন পিযুশ দাস,সন্দিপ সরকার,সুবির সরকার,কাওসার মিয়া,আশেষ তালুকদার,রিপন দাশ,পাংকু তালুকদার,ক্লিন্টন দাস,পাবেল দাস,রাকিম মিয়া,রনি দাস,সাগর মিয়া, সহ আরও অনেকে।

Related Articles

Back to top button