সিলেট বিভাগ

কাষ্টঘর থেকে গাঁজাসহ যুবক আটক

নিউজ ডেস্ক: সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন কাষ্টঘর এলাকার সুইপার কলোনি থেকে গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

মো. রিপন (২৫) নামের ওই যুবক কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের উসমানপুরের কিতাব আলীর ছেলে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, মো. রিপনকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Related Articles

Back to top button