

স্টাফ রিপোর্টার: সিলেট শহরের মদন মোহন কলেজের ছাত্র কলেজ থেকে ফেরার পথে মুখোশধারীরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । অপহৃত কলেজ ছাত্রের নাম ইলিয়াছ আহমদ চৌধুরী । সে গোলাপগঞ্জের উত্তর বাঘা গোলাপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা সুফিয়া বেগম চৌধুরীর ছেলে।
গতকাল বিকালে কলেজ থেকে ফেরার পথে সে অপহৃত হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন । পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ইলিয়াছ কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি । সহপাঠীদের দেয়া তথ্যর বরাত দিয়ে তার পিতা জানান ইলিয়াছ কলেজ ছুটি হওয়ার পর বাসায় ফেরার জন্য বাসে উঠেছিল । বাস নির্দিস্ট স্থানে পৌছলে ও ইলিয়াছ বাসায় ফেরেনি । ইলিয়াছের পিতা অহিদ উদ্দিন চৌধুরী বলেন বাস থেকে জোরপূর্বক তার ছেলেকে অপহরণ করা হয়েছে । পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে ।
অহিদ উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যম কে জানান, বাঘা উত্তর গোলাপনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মানের জন্য ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় ইলিয়াছের মায়ের উপর হ্মুদ্ব একই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আর্জমন্দ । ইতিপূর্বে বেশ কয়েকবার প্রতিবাদকারি শিহ্মিকা ও তার ছেলেকে গুম – খুনের হুমকি দিয়েছিলেন আর্জমন্দ । নিখোঁজ এ ঘটনায় আর্জমন্দ ও তার সহযোগীরা জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেছেন ছেলের শোকে কাতর ঐ শিক্ষক দম্পতী । তাদের পহ্ম থেকে এ ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন অহিদ উদ্দিন চৌধুরী । এ বিষয়ে জানতে চাইলে মদন মোহন কলেজ এর রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আসমা উল হুসনা বলেন ইলিয়াছ গতকাল কলেজে উপস্থিত ছিল খবর পেয়েছি সে কলেজ থেকে ফেরার থেকে পথে বাড়ি যেতে পারেনি । কে বা কারা তাকে অপহরণ করেছে । এ ঘনাটি শুনে আমরা গভীরভাবে মর্মাহত হয়েছি । কলেজ কতৃপহ্মের পহ্মে আমি এর নিন্দা জানাচ্ছি এবং দ্রুত সন্ধান বের করতে আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ উদ্যোগ কামনা করি । কলেজ ছাত্র নিখোঁজের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিলেট শহরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এরকম একটি অভিযোগ আমরা পেয়েছি । তবে এ নামের কাউকে পুলিশ আটক করেনি । অন্য কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে সে বিষয়ে পুলিশ কিছুই জানেনা । আমরা খুজে বের করার চেস্টা করবো ।




