বাংলাদেশ মধ্যভিত্ত আয়ের দেশে পরিনত হয়েছে: স্পিকার ড. শিরীন


সিলেটমিডিয়াডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩১ মার্চ) দুুপুর সাড়ে ১২টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শতবর্ষ পূর্তি উৎসবের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, স্বল্পন্নোত দেশ থেকে বর্তমান বাংলাদেশ নিন্ম মধ্যেভিত্ত আয়ের দেশে পরিনত হয়েছে।
উৎসব কমিটির আহবায়ক ও নৌপরিবহন সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সুপ্রীম কোর্টের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি মো: আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের এমপি মাহবুুব আলী।
বাবুল মল্লিক ও নাছরিন হকের উপস্থাপনাায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সচিব অশোক মাধব রায়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো: ছালেক মিয়া, উৎসব কমিটি সদস্য সচিব ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ জামাল মিয়া। পরে বিদ্যালয়ের কৃতিমান শিক্ষক, শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১১ জনকে দেওয়া হয়েছে ‘শতবর্ষ সম্মাননা স্মারক’।
এর আগে ‘স্বপ্নীল শতবর্ষ’ নামে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করে প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।




