লিড নিউজসিলেট

উপশহরে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন

ফাহাদ মারুফ: সিলেট নগরীর উপশহরে ফুটবল খেলা থেকে দ্বন্দ্বের জেরে জাহিদ নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই খুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, ফুটবল খেলা থেকে দ্বন্দ্বের জেরে জাহিদ খুন হয়। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানিয়েছেন।

যুবকের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীন বিরোধে জাহিদ নামের একজন খুন হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

Related Articles

Back to top button