লিড নিউজ

শায়েস্তাগঞ্জ প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি  ।। হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের ওলিপুর এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে রুবেল মিয়া (২৫) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত রুবেল হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। জানা যায়, প্রাণ কোম্পানির জেনারেল ম্যানেজার মঞ্জুরুল হুদা জানান সকালে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে কাজ করার সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে রুবেল রাস্তায় পড়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন লাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Related Articles

Back to top button