লিড নিউজ

শাল্লা উপজেলা সদরের রাস্তার বেহাল দশা: দেখার কেউ নেই

শাল্লা প্রতিনিধি:  শাল্লা উপজেলা সদরের রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই। যে রাস্তাটিকে শাল্লার প্রবেশ পথ বলা যায়, সুনামগঞ্জ জেলার এশিয়ান হাইওয়ে রাস্তাটি শাল্লা ডিগ্রি কলেজের সামনে এসে মিলিত হয়েছে। শাল্লা বাজারের কলেজ রোডে এখন পানির ঢেউ। যে রাস্তায় অবস্থিত শাল্লা ডিগ্রি কলেজ, মিলন বাজার ও হবিবপুর ইউনিয়নের ফেরিঘাট অসংখ্য  কলেজ ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, যাত্রীদের যাতায়াত অসম্ভব হয়ে পড়ে।
রাস্তা সংস্কার ও বৃষ্টির পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় রাস্তার বেহাল দশা। শাল্লা বাজারের কয়েক জন ব্যবসায়ী জানান রাস্তা খারাপ হওয়াতে আমরা ব্যবসা করতে পারছিনা কারন এ রাস্তায় মানুষ চলাচল করেন না। আমাদের ক্রেতারা আসতে চায়না অন্য দিকে চলে যায়।
এবিষয়ে কথা বলে ছিলাম শাল্লা উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকারের সাথে, তিনি বলেন কলেজ রোডের রাস্তাটি কাজ হওয়ার কথা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আসার সময় যেই বাজেট পেয়ে ছিলাম সেই বাজেট থেকে কিন্তু পরে দেখা যায় কাজ হয় নাই। উপজেলা সহকারী প্রকৌশলী শামসুল হক জানান রাস্তার কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়ে, তবে কবে কাজ হবে তা আমি নিশ্চিত করে বলতে পারবোনা।

Related Articles

Back to top button