লিড নিউজ
মৌলভীবাজারে এলাকাবাসীর হাতে গরু চোর আটক


মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় গরু চুরির চেষ্টাকালে সিএনজিসহ দুই চোরকে আটক করেছে এলাকাবাসী। সোমবার (২ অক্টোবর) দুপুরে বর্ষিজোড়া এলাকার ছড়ারপাড়ে ১টি গরু চুরির চেষ্টা করলে এলাকাবাসীরা ১ বৃদ্ধ ও তার সহযোগী ছাত্রকে আটক করে।
আটকৃতরা হলেন রাজনগর উপজেলার তারাপাশা গ্রামের সিএনজি চালক সাদেক মিয়া ও মুন্সিবাজার এলাকার তানজিম।
স্থানীয় বাসিন্দা আহমেদ নেয়াজ বলে, গরু চুরির চেষ্টাকালে এদেরকে আটক করা হয়। এখন পুলিশে সোপর্দ করা হবে।




