লিড নিউজ
ধর্মপাশায় পলাতক আসামি গ্রেফতার


ধর্মপাশা প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের নয়াপাড়া এলাকা থেকে আনিছ ফরাজ (২৭) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত আনিছ ফরাজ উপজেলা সদর ইউনিয়নের রাজধরপুর গ্রামের মৃত মুক্তুল হোসেনের ছেলে।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, উপজেলার রাজধরপুর গ্রামের মৃত মুক্তুল হোসেনের ছেলে আনিছ ফরাজের নামে গত ২০১৬ সালে ধর্মপাশা থানায় দায়েরকৃত একটি মারামারী মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় পলাতক আসামি আনিছ ফরাজ উপজেলা সদরের নতুনপাড়া এলাকায় ঘুরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ওসি আরো জানান, শুক্রবার সকালে ধৃত আনিছ ফরাজকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হবে।




