শাল্লায় ইউপি সদস্যকে ৬ মাসের কারাদন্ড


শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার এক ইউপি সদস্যকে ৬ মাসের সাজা দিয়েছে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী সাজু মিয়া ৪ নং শাল্লা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৬ মার্চ ইউপি সদস্য সাজু ও তার দলবল নিয়ে সন্ত্রাসী হামলা করে সাবেক ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আমিনুল হক চৌধুরী (বকুল)এর উপর। এতে আমিনুল হক চৌধুরী গুরুতর আহত হন।
৭ মার্চ ২০১৪ইং তারিখে আমিনুল হক চৌধুরী নিজে বাদি হয়ে শাল্লা থানায় মামালা দায়ের করেন। পরবর্তীতে গত ৩০ মার্চ ২০১৪ ইং তারিখে তৎকালিন শাল্লা থানার এস.আই সুশান্ত পাল আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত বাদীসহ ৪ জন সাক্ষীর মধ্যে ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে সোমবার এ রায় দেন।
এ ব্যাপারে বাদি আমিনুল হক চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন, আদালতের রায়ে আমি সন্তুুষ্ট। দ্রুত আসামিকে গ্রেফতার করে এ রায় কার্যকরের দাবি জানাচ্ছি।




