লিড নিউজ

ওসমানীনগরে বিষপানে যুবকের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে বিষপানে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কিয়ামপুৃর গ্রামের মৃত লেচু মিয়ার পুত্র আব্দুর গফুর (১৭)।

শুক্রবার বিকেলে পরিবারের সবার অজান্তে বিষ পান করে গফুর। সাথে সাথে পরিবারের অনান্য সদস্যরা তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় মারা যায়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। প্রাথমিক অবস্থায় আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য সাহেন আহমদ বলেন, গফুর অত্যন্ত ভাল ছেলে ছিল। সে শখের বশে বক শিকার করত। ঘটনার দিন বিকালে বক শিকারের জন্য আনা কেমিক্যালযুক্ত তরল পর্দাথ (পটাশ) খেয়ে পেটে ব্যাথায় চিৎকার শুরু করে। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধিন অবস্থায় মারা যায়।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্দ সহিদ উল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button