দিরাই বাস স্টেশনের বেহাল দশা: দেখার কেউ নেই


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই( সুনামগঞ্জ) প্রতিনিধি: জেলা শহর সুনামগঞ্জ ও বিভাগীয় শহর সিলেটের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম দিরাই পৌরশহরের কলেজ রোড,শল্লা রোড, সুনামগঞ্জ রোড ও শ্যামারচর রোডের চৌ-মোহনায় অবস্থিত দিরাই বাসস্টেশন ছোট বড় খানা খন্দের সৃষ্টি হয়ে এখন মরণফাঁদে পরিনত হয়েছে। প্রতিদিন এ স্টেশনে ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে, দিরাই ও শাল্লা উপজেলার হাজার হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাস স্টেশন দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন । সামন্য বৃষ্টি হলেই বাস স্টেশন পানিতে ভরে যায় ,এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগেই থাকে। ব্যস্ততম বেহাল বাস স্টেশনের যেন দেখার কেউ নেই। কলেজ ছাত্রী রুমানা বেগম বলেন, আমাদের বাসা থেকে বাস স্টেশন আসতে সময় লাগে ২০ মিনিট আর কলেজ রোডের ব্যস্ততম বাস স্টেশন অতিক্রম করতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট, বাস স্টেশন দিয়ে যাতায়াত করতে খুবই ভয় লাগে, যে দিন বৃষ্টি হয় সেদি কলেজ থেকে কাঁদা মাখা হয়ে বাসায় ফিরতে হয়। ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, আমাকে ব্যবসায়ী কাজে মাসে অন্তত সাত আটবার বার সিলেট সুনামগঞ্জ যেতে হয়, বাস স্টেশেনে আসলেই মন খারাপ হয়ে যায়, ছোট বড় খানা খন্দে ভরে বাসস্টেশন এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে, ব্যস্ততম বাস স্টেশন টির বেহাল দশার যেন দেখার কেউ নেই। দিরাই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সন্দীপন দাস বলেন, শহরের ব্যস্ততম চারটি রাস্তার চৌমোহনায় বাসস্টেশন হওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগে থাকে , আর এখন ছোট বড় খানা খন্দ সৃষ্টি হওয়ায় বাস স্টেশন দিয়ে চলা ফেরা বিপদ জনক হয়ে উঠেছে। কর্তপক্ষের উদাসীনতার কারনেই বাস স্টেশনের এমন বেহাল দশা। দিরাই পৌর সভার মেয়র মোশাররফ মিয়া বলেন, বাস স্টেশনের রাস্তা ও কলেজ রোড হচেছ সড়ক ও জনপদ বিভাগের , আমি কর্তপক্ষ বাস স্টেশন ও কলেজ রোড দ্রæত মেরামত করতে বার বার অনুরোধ করেছি , কিন্তু তারা কোনো প্রদক্ষেপ নিচেছন না। জনগনের দুর্ভোগের কথা চিন্তা করে আমি কয়েকবার বাসস্টেশন ও কলেজ রোড মেরামত করেছি।


