তেতলী ইউপি আল ইসলাহ নেতা আঃ হান্নানের জানাযা ও দাফন সম্পন্ন


ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। গতকাল ৯ অক্টোবর ১৭”সোমবার সন্ধ্যা ৭ টায় তাঁর নিজ বাড়ী দক্ষিণ সুরমার তেতলী চেরাগী গ্রামে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন।
মঙ্গলবার সকাল ১১ টায় জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা করা হয়।জানাযার নামাযে ইমামতি করেন মাওলানা হাবিবুর রহমান । জানাযার নামাযে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মুফতি মনোওর আলী,জেলা আল ইসলাহ সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ,দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ ইমাদ উদ্দিন নাসিরী,সিলেট মহানগরী আল ইসলাহ সহ সভাপতি হাজি বশির মিয়া,দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশা,সমাজ সেবক বাশির মিয়া,দক্ষিণ সুরমা আল ইসলাহ সভাপতি হাফিজ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, লালাবাজার আলিম মাদরাসার প্রভাষক মাওলানা আনহার আলী,চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন মামুন,দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাবেক সভাপতি হাফিজ খালেদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সহ সভাপতি হাফিজ শিহাব উদ্দিন,মোগলা বাজার তালামীযের সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান,তেতলী ইউনিয়ন আল ইসলাহ সহ সভাপতি আব্দুল মছব্বীর,সাধারণ সম্পাদক আরশ আলী,প্রচার সম্পাদক রইস মিয়া,দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সহ শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান,সদস্য আলমগির হোসাইন,আব্দুল মালিক,তেতলী পূর্ব আঞ্চলিক তালামীযের সভাপতি লিটন মিয়া,বি এন পি নেতা আলাউদ্দিন মেম্বার, আল ইসলাহ নেতা মাওলানা জুবায়ের আহমদ জুয়েল,আলতাবুর রহমান সদাই,প্রমুখ।জানাযার নামাযে দোআ পরিচালনা করেন আল ইসলাহ কেন্দ্রীয় মহা সচিব অধ্যক্ষ মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী।




